

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন কোনো সিনেমায় নেই, নাটকের কাজও হাতে নেই। তারপরও আলোচনায় থাকেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট বা ছবিই হয়ে ওঠে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
তবে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে জীবনের প্রতি গভীর হতাশা ও আক্ষেপের কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা।
রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।
তার এই দার্শনিক ও ব্যথাভরা লেখায় অবাক হয়েছেন অনেক ভক্ত। মন্তব্যের ঘরে অনেকে সমর্থন জানিয়ে লিখেছেন, পূর্ণিমা আপু ঠিক বলেছেন, আজকের সমাজে এমন মানুষে ভরপুর।
একই পোস্টে তিনি আরও লেখেন, যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।
শেষে পূর্ণিমা বলেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।
তার এই রূপকধর্মী স্ট্যাটাসে ব্যক্তিগত অভিজ্ঞতার আভাস মিললেও, পূর্ণিমা সরাসরি কারও নাম উল্লেখ করেননি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র, টেলিভিশন ও উপস্থাপনায় সফলভাবে কাজ করছেন পূর্ণিমা। সাধারণত তিনি ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় আসেন না। তাই তার এমন চিন্তাশীল ও আবেগঘন পোস্ট ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
মন্তব্য করুন
