

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই তিনি ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।
আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন ম্যাচ শুরুর আগ থেকেই ব্রাজিলকে নিয়ে রসিকতা করেন। গ্যালারি থেকে তোলা নিজের একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা অভিনেত্রীকে স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
ম্যাচ শেষে নরওয়ের ২-১ গোলের জয়ে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতেই উচ্ছ্বাস প্রকাশ করেন মেহজাবীন। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় উদযাপনের দৃশ্য ধারণ করা একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
তার এসব পোস্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা ও ব্রাজিল-দুই দলের সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
