সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি শাকিব খান?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে এফডিসিতে দারুণ উৎসবমুখর পরিবেশ থাকলেও, ভোট দিতে আসেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

তাকে কেন্দ্রে না দেখে চলচ্চিত্রাঙ্গনে বেশ আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

জানা গেছে, নির্বাচনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতেই শাকিব খান আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়েন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় শুক্রবারের নির্বাচনে ভোট দিতে পারেননি।

গ্রিন কার্ডধারী হওয়ায় অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে তাকে নির্দিষ্ট সময় পরপর যুক্তরাষ্ট্রে থাকতে হয়, যা তার এই সফরের অন্যতম একটি কারণ।

তবে অভিনেতার এই সফরের পেছনে আরেকটি বড় আকর্ষণ রয়েছে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

টিকিট সংগ্রহ করতে পারলে সরাসরি মাঠে বসে সেই ফাইনাল উপভোগ করার দারুণ এক পরিকল্পনা রয়েছে তার। উল্লেখ্য, এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

অন্যদিকে, শাকিব খানের অনুপস্থিতির মধ্যেই সম্পন্ন হওয়া এই নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু (তার প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট)।

এছাড়া সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন