

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন ও অদ্ভুত সাজসজ্জার ট্রেন্ড এবং ভাইরাল সংস্কৃতি নিয়ে বেশ জোরালো মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইনার রুমি করিমের একটি ভাইরাল লুক শেয়ার করে বর্তমান বিনোদন মাধ্যমের গতিপ্রকৃতি নিয়ে নিজের তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
জয় লিখেছেন, ‘এখন তো মনে হচ্ছে হিরো আলমই ভালো ছিল। যাই হোক বাঁচার একটাই পথ। শিল্পের মেইন স্ট্রিম কাজগুলোকে উচ্চ থেকে উচ্চতর উচ্চতায় নিয়ে যাওয়া।’
তিনি আরও লিখেছেন, ‘এবং প্রযোজকদের কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ভালো ভালো নির্মাতাদের বড় বড় বাজেট এবং প্রশিক্ষণ দিয়ে ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে পৌঁছে গেলে এদের এই ঘরোয়া বিনোদন দেখে আমাদের কৃষ্টি কালচার এবং বিনোদন শিল্পের পরিচয় বিকৃত চোখে দেখার সুযোগ কারো আর থাকবে না।’
তবে লেখার শেষাংশে রুমি করিমের পেশাগত পরিচয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জয় লিখেছেন, ‘বিশেষ দ্রষ্টব্য। ছবির ভদ্রলোক রুমি করিম একজন অত্যন্ত ভালো ইন্টেরিয়র ডিজাইনার। উনাকে ওই ক্ষেত্রে অবশ্যই সঠিক মূল্যায়ন সবার করা উচিত।’



