

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিষণ্ণ বিকেল, গোধূলির আলো মুছে আসার পালা আর সমুদ্রের গর্জনে মুখর সৈকত- এমন এক মায়াবী পরিবেশে ক্যামেরাবন্দী হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি।
জলপাই, কালো ও হালকা নীলের মেলবন্ধনে তৈরি শাড়ি আর ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে তার উপস্থিতি যেন প্রকৃতির এই রুক্ষ অথচ স্নিগ্ধ রূপের সঙ্গে দারুণভাবে মিশে গেছে। বাতাসের ছোঁয়ায় উড়ে চলা সোনালী আভার চুল আর সমুদ্রের ভেলায় ভেসে যাওয়ার এই ভঙ্গিগুলো তৈরি করেছে এক কাব্যিক আবহ।
গত শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এই ছবিগুলোতে দীঘি ফুটিয়ে তুলেছেন তার সহজাত অভিব্যক্তি। কখনো মেলে দেওয়া হাত, আবার কখনো আনমনে পোজ দেওয়া- প্রতিটি ফ্রেমেই একধরনের স্বাচ্ছন্দ্য স্পষ্ট। ছবির ক্যাপশনে তিনি ব্যবহার করেছেন মাত্র দুটি শব্দ- ‘ব্লেসড মেস’।
প্রকৃতির স্নিগ্ধ স্পর্শে একইসঙ্গে পরিতৃপ্ত ও এলোমেলো হয়ে ওঠার অনুভূতি যেন এভাবেই প্রকাশ পেয়েছে তার ফ্রেমে। মূলত কোনো একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের সুবাদে কক্সবাজার সৈকতে কাটানো মুহূর্তগুলোকেই তিনি এভাবে ধরে রেখেছেন ক্যামেরায়।
সামাজিক মাধ্যমে এই ছবিগুলো প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ভক্তদের উন্মাদনা। মূহূর্তের মধ্যে রিঅ্যাকশন ছাড়িয়েছে হাজার ছাড়িয়ে বহুদূর, আর কমেন্ট বক্সে বইছে প্রশংসার বন্যা। কেউ মুগ্ধ তার সৌন্দর্যে, কেউ বা আবার মজেছেন খুনসুটিতে।
বরাবরের মতোই কিছু নেতিবাচক মন্তব্য থাকলেও সেসব নিয়ে মোটেও মাথাব্যথা নেই এই অভিনেত্রীর। বড় পর্দায় নিয়মিত উপস্থিতি কিছুটা কম থাকলেও, প্রচারণামূলক কাজ আর এমন নান্দনিক সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের মাধ্যমেই দীঘি প্রমাণ করছেন- আলোর কেন্দ্রবিন্দুতে তিনি ঠিকই নিজের জায়গা করে নিতে জানেন।



