শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যাচেলর’ ফ্ল্যাটে যা করলেন রাফসান-সুনেহরা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চলমান পঞ্চম সিজনে যোগ হতে যাচ্ছে নতুন এক চমক। কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকের ১৪তম চ্যাপ্টারে অতিথি চরিত্র হিসেবে দেখা যাবে দুই নামকরা কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই) ও সুনেহরা তাসনিমকে।

গল্পের বিশেষ কোনো ঘটনাচক্রে তারা ব্যাচেলরদের ফ্ল্যাটে এসে হাজির হবেন, তবে তাদের চরিত্র ঠিক কেমন হবে তা এখনই খোলসা করেননি নির্মাতা।

সম্প্রতি অসুস্থতা কাটিয়ে উঠে চ্যাপ্টার ১৩-এর মাধ্যমে সেটে ফেরেন পরিচালক অমি। সুস্থ হয়ে ফেরার পর দর্শকদের জন্য আরও বেশি বিনোদনের আমেজ নিয়ে আসার প্রতিশ্রুতি দেন তিনি, যার ধারাবাহিকতায় এবার দেখা যাবে এই দুই নতুন মুখকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় ভিডিও স্ট্রিম প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে চ্যাপ্টার ১৪ মুক্তি পাচ্ছে। এছাড়া বঙ্গ ছাড়াও চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে সিজন ৫-এর পর্বগুলো উপভোগ করা যাবে।

জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, মারজুক রাসেল, চাষী আলম, শামীম হাসান সরকার ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত এ ধারাবাহিকটি বরাবরই দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank