

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামী বাংলাদেশের বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দেওয়ার পর তা মুছে দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তবে পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরই তা ডিলিট করে দেন গাজী নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি কুমিরদীঘি কেন্দ্র ভোটের পর তাকে প্রতিনিধি নির্বাচিত করায় এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কাছে ক্ষমা চান।
গাজী নজরুল ইসলামের ওই পোস্টে লেখা ছিল, ‘প্রিয় শ্যামনগরবাসী আসসালামু আলাইকুম। কুমিরদীঘি কেন্দ্র ভোটের পর অনেক আশায় আমাকে প্রতিনিধি নির্বাচন করেছিলেন। আপনাদের আশাহত করার জন্য আমি ক্ষমা প্রার্থী।


