

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পক্ষে জনসমর্থনের দাবি তুলে ধরেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
তিনি বলেছেন, বিভিন্ন সংস্থার সাম্প্রতিক জরিপে রাষ্ট্রপতি পদে তাকে ৭০ শতাংশ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ বা ৩১ শতাংশ মানুষ সমর্থন করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘আপনারা দেখবেন, সম্প্রতি বিভিন্ন সংস্থার করা জরিপে রাষ্ট্রপতি পদে জনগণ আমাকে ৭০ শতাংশ আর মির্জা ফখরুলকে ২৮ বা ৩১ শতাংশ ভোট দিয়েছে। সুতরাং জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছে। কাকে সমর্থন দিয়েছে, তা আপনারা সবাই জানেন।’
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছ তিনি বলেন, ‘আমি ও মির্জা ফখরুল দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। আপনার কাছে আমরা অনেক ভালো কিছু আশা করি। সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন।’
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের সমর্থনে প্রার্থী হয়েছিলেন কর্নেল ড. অলি আহমদ বীর বিক্রম (অব.)। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদানে বিরত থাকেন ছয় সংসদ সদস্য।
এর আগে বৃহস্পতিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আর ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়।


