বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ হাজার টাকায় বানানো সিনেমার আয় এখন ২৫ কোটি টাকা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কোনো প্রচারণা বা ট্রেলার ছাড়াই গত ৫ আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৮৬ মিনিটের অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’।

একটি গরু এবং ভরতপাক্ষীর (স্কাইলার্ক) সম্পর্ক নিয়ে নির্মিত ছবিটির মান এতটাই নিম্নমানের ছিল যে প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পরামর্শ পর্যন্ত পেয়েছিলেন পরিবেশক।

প্রথম ১০ দিনে ৩০০টিরও কম টিকিট বিক্রি হয়ে আয় হয়েছিল মাত্র ৭ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এর বাজে অ্যানিমেশন, দুর্বল গল্প ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়ে হাসাহাসি ও ট্রল শুরু করেন।

তবে এই ট্রল ও ব্যঙ্গাত্মক মিমই শেষ পর্যন্ত ছবিটির ভাগ্য বদলে দেয়। কৌতূহল থেকে মানুষ প্রেক্ষাগৃহে যেতে শুরু করে এবং এটি চীনের অন্যতম ট্রেন্ডিং সিনেমায় পরিণত হয়।

মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'মাও ইয়ান'-এর তথ্য মতে, ছবিটি ইতোমধ্যে ১৪.৯ মিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা) আয়ের অভাবনীয় মাইলফলক পার করেছে।

এর মাধ্যমে চীনা বক্স অফিসে ‘দ্য ওডিসি’ কিংবা ‘স্পাইডার-ম্যানের’ মতো বিশ্বখ্যাত ব্লকবাস্টার সিনেমাকেও টেক্কা দিচ্ছে এই স্বল্প বাজেটের ছবি।

এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে মা শিন ইউমেং এবং ছেলে সান লিফাংয়ের টানা ৫ বছরের অক্লান্ত পরিশ্রম। বিশাল কোনো বাজেট বা চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট ছাড়াই মাত্র ৪৭ ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা) ছবিটি নির্মাণ করেছেন তারা।

এই মা-ছেলে জুটি একাই সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা, ভয়েস ওভার ও প্রযোজনার কাজ সামলে এক অলৌকিক ইতিহাস তৈরি করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank