শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে সঙ্গীর ভালোবাসায় সিক্ত পূজা চেরী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

প্রেম ও বিয়ে সংক্রান্ত গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। সংবাদের বিষয়ে কড়া আইনি হুঁশিয়ারি দেওয়ার পর ব্যক্তিগত জীবনের চর্চা যখন তুঙ্গে, ঠিক তখনই এলো তার জন্মদিন (২০ আগস্ট)।

সামাজিক মাধ্যমে জন্মদিনের জমকালো মুহূর্তের ছবি শেয়ার করে এই বিশেষ দিনটি উদ্‌যাপন করেছেন তিনি। ছবিগুলোতে রঙিন বেলুন, কেক এবং চমৎকার সজ্জায় ঘেরা হাসিমুখে দেখা যায় অভিনেত্রীকে।

জন্মদিনের বিশেষ সব আয়োজনের ছবি প্রকাশ করে পূজা জানান, এ সুন্দর সারপ্রাইজগুলোর পেছনে রয়েছেন তার জীবনের বিশেষ এক মানুষ। ভালোবাসায় আবেগপ্লুত হয়ে তিনি লেখেন, এ সারপ্রাইজ তার হৃদয়কে দারুণভাবে স্পর্শ করেছে।

বিশেষ মানুষটির ভালোবাসার অনুভূতি প্রকাশ করে পূজা তার বার্তায় উল্লেখ করেন, এ ছোট ছোট মুহূর্তগুলো তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “কিছু মানুষ জীবনের সুন্দর অংশ হয়, আর কিছু মুহূর্ত মন স্পর্শ করে- দুটোই সবসময় একই থাকবে। তোমাকে সবসময় ভালোবাসি।”

পূজার এই পোস্টের পর ভক্তদের শুভেচ্ছার জোয়ার ভেসে আসলেও অনেকেই সেই বিশেষ মানুষটির পরিচয় জানতে কৌতূহল প্রকাশ করছেন।

অবশ্য এর আগেই নিজের বিয়ের বিষয়ে কথা বলেছিলেন এই অভিনেত্রী। তিনি স্পষ্ট করেছিলেন যে পারিবারিকভাবেই তার বাগদান সম্পন্ন হয়েছে এবং জীবনের নতুন ধাপের জন্য তিনি প্রস্তুত।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজ আগ্রহেই বিষয়টি সবাইকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। আপাতত জীবনের এই নতুন মোড়ে সঙ্গীর দেওয়া সারপ্রাইজে তিনি যে দারুণ উচ্ছ্বসিত, তা তার এই বিশেষ আয়োজনেই ফুটে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank