শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে ফাতিমা জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০২:৩৭ এএম আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:০৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ফাতিমা তাসনিম জুমা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় নির্বাচন পূর্ববর্তী একটি পোস্টের স্কিনশর্ট শেয়ার করে বলেন, মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূরণ করুন।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে এমন পোস্ট করেন ফাতিমা তাসনিম জুমা।

স্কিন শর্টে দেখা যায়, মির্জা ফখরুল লিখেছেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সাথে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রী কে নিয়ে এগিয়ে এলো আমার দিকে—“স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি! আমি বললাম ইনশাআল্লাহ।

এরপর রাষ্ট্রপতি লিখেছেন, একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কি উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাঁকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুসাবির, সাম্য—প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ!

নবনির্বাচিত রাষ্ট্রপতির পোস্ট করা এই ওয়াদার প্রসঙ্গেই ডাকসু নেত্রী লেখেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূরণ করুণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank