মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেই বিজেপি নেতার বাড়িতে কোয়েল মল্লিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
এনপিবি কোলাজ
expand

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন।

দীর্ঘদিন দেশের বাইরে থাকায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে। তবে সাংসদ পদ ছাড়ার পরপরই দিল্লির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

সম্প্রতি কোয়েলকে দিল্লির মতিলাল নেহেরু রোডে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে দেখা গেছে।

মন্ত্রীর সঙ্গে তার বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে- তবে কি কোয়েল এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন?

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে শূন্য হওয়া এই রাজ্যসভা আসনেই তাকে পুনরায় প্রার্থী করতে পারে গেরুয়া শিবির।

এর আগে সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় কোয়েল এটিকে দেশের ও মানুষের সেবার এক মহৎ সুযোগ হিসেবে উল্লেখ করেছিলেন। মেয়ের এই রাজনৈতিক সফরে সবসময় পাশে থেকেছেন বাবা রঞ্জিত মল্লিক।

তিনি জানিয়েছিলেন, কোয়েল যথেষ্ট বুদ্ধিমতী এবং সৎ পথে থেকে ভালো কাজ করবে বলেই তার বিশ্বাস।

তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মাঝে কোয়েল শেষ পর্যন্ত বিজেপির হাত ধরেন, নাকি রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখেন- এখন সেটাই দেখার অপেক্ষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank