

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। ছবিটি মুক্তির আগে আলোচনায় এসেছে নুসরাত জাহানের আইটেম গান।
শুক্রবার (২২ আগস্ট) সকালে সামাজিক মাধ্যমে গানটি প্রকাশিত হতেই দর্শক-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।
এর আগে ১৪ আগস্ট প্রকাশিত ট্রেলার ঘিরেই ছবির প্রতি দর্শকের আগ্রহ বেড়ে যায়। সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে নুসরাতের ঝলমলে উপস্থিতি। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবির প্রথম পর্বের মতো এবারও অভিনয়ে থাকছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি ও সীমা বিশ্বাস।
গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’ প্রকাশের পর নুসরাত সবুজ পোশাকে নাচের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। বিস্ফোরকের ড্রাম ভেঙে প্রবেশ করা, ঝলমলে সাজসজ্জা এবং তার প্রাণবন্ত নৃত্য দর্শকদের মুগ্ধ করেছে।
গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ তাৎপর্য রয়েছে। আরও একটি চমক হলো— গানটির মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হয়েছেন মিমি চক্রবর্তী।
মন্তব্য করুন