বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ভিডিওতেই চমকে দিলেন পরীমনি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অনেক দিন ধরেই খবরে নেই পরীমনি। তবে গতকাল রাতে নিজের ফেসবুকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন পরীমনি, তাতেই তোলপাড় শুরু।

ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ১৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ১৩ লাখ, প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজরের বেশি। মন্তব্য এসেছে ৭ হাজারের বেশি।

ভিডিওতে পরীর লুকের প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি।

অনেকে আবার ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরী।

পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লীসা গাজীর এই ছবিতে তিনি অভিনয় করবেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup