বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
expand
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি)

ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার এই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।

ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণের মাধ্যমেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Austria VS Jordan
83'
2 - 1
21' Romano Schmid
76' Yazan Al-Arab
50' Ali Olwan
World Cup