রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে আওয়ামী লীগ নেতার মৃত্যু

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০১:১৫ এএম
সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন সুমন। ছবি: সংগৃহীত
expand
সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন সুমন। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সুমন সৌদি আরবে ব্রেন স্ট্রোকে মারা গেছেন।

শনিবার (১ আগস্ট) সৌদি আরবের হাফার আল বাতেনের কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গিয়াস উদ্দিন সুমন উপজেলার নবাবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউসুফ ভূঞা বাড়ির মৃত হোসেন আহম্মদ ভূঞার ছেলে।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ইব্রাহিম ভূঞা রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গিয়াস উদ্দিন সুমন বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। পরে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং গত এক বছরেরও বেশি সময় ধরে সেখানে একটি দোকান পরিচালনা করে ব্যবসা করছিলেন। বর্তমানে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন