রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক শর্তে ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:১৮ এএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে আসতে প্রস্তুত। সম্ভাব্য সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণের জন্য এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে, দ্রুত একটি চুক্তি করতে পারার শর্তে আমি হামলার পরিকল্পনা বাতিল করতে সম্মত হয়েছি।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, তিনি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন।

এর আগে তেহরান অভিযোগ করে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে। ইরান সতর্ক করে জানায়, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করবে—এমন কোনো আঞ্চলিক রাষ্ট্র সংঘাতের আগুন থেকে রেহাই পাবে না।

এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় যুক্তরাষ্ট্র সরকার ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত অঞ্চলটি ত্যাগের জন্য প্রস্তুত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন