রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বৃদ্ধার মরদেহ ঘিরে রহস্য, দাফনের ১২ ঘণ্টা পর কবর খুঁড়ে উত্তোলন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৬:১০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উঠিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করায় তাদের দেওয়া নির্দেশেই মরদেহ তুলে পরীক্ষা করা হয়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার মৃত্যুর পর শনিবার সকাল ৮টায় স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু দাফনের কয়েক ঘণ্টা পরই পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়েকে জিনে আসর করেছে এবং তাদের মা বেঁচে আছেন—এমন দাবি করে জিনের নির্দেশেই শনিবার রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়।

পরে প্রথমে মেলান্দহে এবং পরবর্তীতে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করলে মরদেহটি বাড়িতে ফিরিয়ে আনা হয়।

ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট চিকিৎসকেরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন