

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। শিক্ষার্থীরা মোবাইল এসএমএসের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও নিজেদের ফল জানতে পারবেন।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ নিশ্চিত করেন।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং তা শেষ হয় ২০ মে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
সারা দেশের ৩০ হাজার ৬৬৬ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা এসব পরীক্ষার্থী মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দেন।
বোর্ডভিত্তিক হিসাবে-
সাধারণ শিক্ষা বোর্ড: ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন মাদরাসা বোর্ড (দাখিল): ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন কারিগরি বোর্ড: ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন
এসএসসির ফল যেভাবে জানা যাবে
ওয়েবসাইটে ফল দেখুন: প্রত্যেক শিক্ষার্থী তার নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ছাড়াও eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd - এ দুটি সরকারি ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ফল জানুন: মোবাইল ফোন থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-
SSC (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর) রোল নম্বর সাল সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC BOARD ROLL YEAR মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC MAD ROLL YEAR কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC TEC ROLL YEAR
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। প্রতিটি এসএমএসের জন্য সব ধরনের কর মিলিয়ে ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে।