

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৃত্তির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলে জুনিয়র বৃত্তি পরীক্ষা।
এবারে সারাদেশে মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। তার মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ সাধারণ বৃত্তি পাচ্ছে
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল অষ্টম শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ জন, এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ এবং কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ও জেডি বৃত্তির জন্য ২০৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং প্রতিমাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পায়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৩৫০ টাকা এবং মাসে ৩০০ টাকা পাবে। দুই বছর পর্যন্ত তারা এ সুবিধা পাবে।
ফল জানা যাবে যেভাবে: ১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখা যাবে।
২. এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।
মন্তব্য করুন

