শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় ২০ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভিসা স্পন্সর স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ায় প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের ওপর এক বছরের জন্য বিদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা স্পন্সর করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ সম্প্রতি এই সিদ্ধান্ত কার্যকর করেছে।

জানা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একাডেমিক সহায়তা, তদারকি ও প্রশাসনিক সেবা যথাযথভাবে দিতে পারেনি। এতে বিদেশি শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার মুখে পড়েছেন।

নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন করে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা ইস্যু করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন