বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কলারশিপ নিয়ে ইউরোপে উচ্চশিক্ষা, সুযোগ পাবেন যারা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

যদি আপনার উচ্চশিক্ষার স্বপ্ন ইউরোপের দিকে থাকে, তাহলে দেরি করার সময় নেই। রোমানিয়া সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ ঘোষণা করেছে, যেখানে টিউশন ফি, আবাসন এবং মাসিক ভাতাসহ সব খরচভার বহন করবে দেশটি।

আবেদনের যোগ্যতা:

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে আবেদন করা যাবে। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা:

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • রেজিস্ট্রেশন ফি মওকুফ
  • বিনামূল্যে আবাসন সুবিধা
  • মাসিক ভাতা (স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে)

পড়াশোনার মেয়াদ

  • স্নাতক: ৩–৬ বছর
  • স্নাতকোত্তর: ১.৫–২ বছর
  • পিএইচডি: ৩–৪ বছর

যোগ্যতা

  • ইউরোপীয় ইউনিয়নের বাইরে যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
  • রোমানিয়ার নাগরিকরা আবেদন করতে পারবেন না
  • স্নাতক ও স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ বয়স: ৩৫ বছর
  • পিএইচডির জন্য সর্বোচ্চ বয়স: ৪৫ বছর

প্রয়োজনীয় কাগজপত্র

  • সকল শিক্ষা সনদ ও ট্রান্সক্রিপ্ট
  • জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেট
  • পাসপোর্ট কপি (বায়োগ্রাফিক পেজসহ)
  • মেডিকেল সার্টিফিকেট
  • ইউরোপাস ফরম্যাটে সিভি
  • পাসপোর্ট সাইজের ছবি
  • প্রয়োজনে ভাষা দক্ষতার সনদ

শিক্ষার সুযোগ পাওয়া বিশ্ববিদ্যালয়সমূহ

  • ইউনিভার্সিটি অব বুখারেস্ট
  • বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ
  • বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি
  • আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি
  • ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়ার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

শেষ সময়: ৩১ মার্চ ২০২৬

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন