বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলতে যাচ্ছে। প্রায় ৪০ দিনের এই ছুটি শেষ হচ্ছে ২৬ মার্চ।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, রমজান ও ঈদের ছুটি শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি থেকে এবং তা ২৬ মার্চ পর্যন্ত কার্যকর ছিল। তবে এর পরপরই ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে রোববার (২৯ মার্চ) থেকে।

এদিকে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মার্চ মাসের শুরুতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়।

ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে রাজধানীর শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েও শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Colombia VS Congo DR
Scheduled
24 Jun, 08:00 AM
VS
World Cup