সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে কাল থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম
শিক্ষা মন্ত্রণালয়
expand
শিক্ষা মন্ত্রণালয়

পবিত্র রমজান ও ঈদের ছুটিতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (৮ মার্চ) ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে এসব প্রতিষ্ঠান বন্ধসহ গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রবিরার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়সমূহের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়।

আলোচনার পর সর্বসম্মতিক্রমে নেওয়া তিন সিদ্ধান্ত হলো- বিদেশি কারিকুলামে পরিচালিত সকল ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসব বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।

এছাড়াও বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরনের কোচিং সেন্টারের সকল কার্যক্রম এই সময়ের মধ্যে বন্ধ থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন