মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তিন হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম আপতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপাতত এমপিওভুক্তির এই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।’

চলতি বছরের ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়। পরে এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে নন-এমপিও মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন গ্রহণ এখনো শুরু হয়নি।

এর আগে গত রোববার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ এর নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে এমপিওভুক্তির আবেদনগুলো মূল্যায়ন করা হচ্ছে। এ মূল্যায়নের ক্ষেত্রে এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক সাম্যসহ আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রথম ধাপে বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিবেচনাযোগ্য হওয়ায় সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X