

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদ্রাসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছুটি থেকেই শুরু হবে মাদ্রাসায় টানা ৪৬ দিনের ছুটি। গত ২০ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
ছুটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি। এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শব-ই-কদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদ-উল-ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৭-২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।
উল্লেখ্য, দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন।
মন্তব্য করুন

