

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাকসু হেলথ ক্যাম্প ৩৬০ ডিগ্রিতে প্রথম দিনেই ৩ হাজারের অধিক শিক্ষার্থী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দুই দিনব্যাপী ডাকসু হেলথ ক্যাম্প ৩৬০° উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার ও প্রফেসর এমএ বাকি।
এছাড়াও অনুষ্ঠানে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কার্যনির্বাহী সদস্য সাকিবুন্নাহার তামান্না, আফসানা আক্তারসহ ডাকসু নেতৃবৃন্দ ও এনডিএফ নেতৃবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল এমপি ডাকুস আয়োজিত হেলথ ক্যাম্প ৩৬০°-তে সার্বিক সহযোগিতার জন্য ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের চিকিৎসকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তিনি আরও বলেন, ডাকসুর বর্তমান নেতৃবৃন্দ নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে। তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করলে বরাবরই সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে।
ক্যাম্পের প্রথম দিনেই ত্রিশটি (৩০টি) বিশেষায়িত বুথে তিন হাজারের অধিক শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র গ্রহণ করেন। এছাড়া ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, থাইরয়েড পরীক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় ডায়াগনস্টিক সেবাও প্রদান করা হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে এমন জনকল্যাণমূলক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। ডাকসু হেলথ ক্যাম্প ৩৬০° শিক্ষার্থীর সুস্থতা, আগামীর শক্তি।


