

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইলান ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এই খেলা দেখানোকে কেন্দ্র করে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। খেলা দেখার পাশাপাশি বানভাসি মানুষের জন্য ক্রাউড ফান্ডিং বা বিশেষ তহবিল সংগ্রহের এই উদ্যোগ নিয়েছে তারা।
আজ (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্যাম্পাসবাসী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানান জাকসুর ক্রীড়া সম্পাদক মো: মাহামুদুল হাসান কিরন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আগামীকাল (১২ জুলাই) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখার পাশাপাশি আমাদের সামনে এসেছে মানবতা প্রকাশের এক বড় পরীক্ষা। একদিকে খেলা দেখার আনন্দ, অন্যদিকে চট্টগ্রাম, বান্দরবান ও সিলেটের কিছু অংশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব—এই দুইয়ের মেলবন্ধনে জাবির মুক্তমঞ্চকে সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চান তারা। দেশের যেকোনো সংকটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবসময় সবার আগে এগিয়ে এসেছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
ফেসবুক পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আগামীকাল সকালে যখন সবাই খেলা উপভোগ করতে আসবেন, তারা যেন সাথে করে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য নিয়ে আসেন। খেলা চলাকালীন মুক্তমঞ্চে সবার জন্য বিশেষ 'ত্রাণ সংগ্রহ বক্স' রাখা থাকবে। সেখানে শিক্ষার্থীরা তাদের স্বেচ্ছায় বাড়িয়ে দেওয়া নগদ অর্থ, শুকনো খাবার, জরুরি ওষুধ বা অতি প্রয়োজনীয় সামগ্রী জমা দিতে পারবেন।
ক্রীড়া সম্পাদক মো: মাহামুদুল হাসান কিরন তাঁর পোস্টে লিখেন, "আসুন, আনন্দের পাশাপাশি বিবেকের ডাকে সাড়া দিই। আগামীকাল মুক্তমঞ্চে খেলা দেখতে আসার সময় আপনার স্বেচ্ছায় বাড়িয়ে দেওয়া অনুদানটুকু বক্সে জমা দিন।"