শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি র‍্যাংকিংয়ে স্থান পায়নি যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০১:১৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা-সাময়িকী টাইমস হায়ার এডুকেশনে প্রকাশিত ‘সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস ২০২৬’-এর ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাংকিংয়ে স্থান পায়নি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

বুধবার (২৪ জুন) প্রকাশিত এ তালিকায় দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২২টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলেও সেখানে স্থান পায়নি দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় যবিপ্রবি।

এই র‍্যাংকিংয়ে দেশের ২২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যা বৈশ্বিক তালিকায় ৮৭ তম স্থান অর্জন করেছে।

এর আগে যবিপ্রবি ২০২৫ সালে ১০০১-১৫০০ তম; ২০২৪ সালে ৮০১-১০০০ তম; ২০২৩ সালে ৮০১-১০০০ তম এবং ২০২২ সালে ৮০১-১০০০ তম ব্যান্ডে স্থান করে নিয়েছিলো। তবে বিগত বছরগুলোর ন্যায় এই র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিতে না পারাটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, বাস্তব সমস্যামুখী গবেষণা কার্যক্রমের অভাব কিংবা গবেষণায় অনীহাকে দায়ী মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং- ২০২৬ এ যবিপ্রবির অবস্থান ১০০১-১২০০। যেখানে মোট পাঁচটি সূচকে যবিপ্রবির স্কোর হলো শিক্ষাদান (Teaching) ১৫.২, গবেষণা পরিবেশ (Research Environment) ১১.৫, গবেষণার মান (Research Quality) ৭৪.৮, শিল্পখাতের সাথে সংযোগ ও জ্ঞান স্থানান্তর (Industry) ১৯.৪, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি/আন্তর্জাতিকীকরণ (International Outlook) ৪৭.৬।

টাইমস হায়ার এডুকেশন (THE) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস (পূর্বে THE Impact Rankings নামে পরিচিত) হলো বিশ্বের একমাত্র বৈশ্বিক র‌্যাংকিং, যা মূল্যায়ন করে বিশ্বের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কীভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals - SDGs) বাস্তবায়ন ও অগ্রগতিতে অবদান রাখছে। ২০২৬ সালের এই র‌্যাংকিংয়ে ১১৬টি দেশ ও অঞ্চলের ১,৬৪৬টি বিশ্ববিদ্যালয় মূল্যায়িত হয়েছে। মূল্যায়ন করা হয়েছে ১৭টি পৃথক SDG সূচকভিত্তিক র‌্যাংকিং টেবিল এবং একটি সামগ্রিক (Overall) র‌্যাংকিং-এর মাধ্যমে। প্রতিবছর জাতিসংঘের এই ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামাজিক সম্পৃক্ততা এবং শিক্ষাদান কার্যক্রম মূল্যায়ন করে এই র‌্যাংকিং প্রকাশ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Curaçao VS Ivory Coast
90'+3'
0 - 2
7' Nicolas Pépé
64' Nicolas Pépé
World Cup