রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবির নেতার গুম ও অপহরণ নাটকের প্রতিবাদে ববি ছাত্রদলের মিছিল

ববি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
ববি ছাত্রদলের মিছিল
expand
ববি ছাত্রদলের মিছিল

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল।

রবিবার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়ে নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি।

ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, "শিবির নানা ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গুম এবং অপহরণের মতো সংবেদনশীল শব্দকে তারা প্রতারণার হাতিয়ার বানিয়েছে। তারা নিজেরা অপরাধ করে, আবার নিজেরাই ভিকটিম সেজে প্রকৃত ভিকটিমদের খাটো করতে চায়। ৭১ এবং ২৪-পরবর্তী বাংলাদেশে ধর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা আবার এই ধরনের প্রতারণার রাজনীতি করলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।"

এ সময় ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, "শিবির কর্তৃক ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বর্তমান সরকারের প্রতি যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতার এমন প্রমাণিত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করে জামায়াতের আমির ড. শফিকুর রহমান আবারও প্রমাণ করলেন যে, তাদের নারীনীতির ব্যাপারে কোনো সৎ আদর্শ নেই।"

তিনি আরও বলেন, "নিজেরা গোপনে এ ধরনের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য গুমের নাটক সাজায়। তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জনগণকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করবে।"

এর আগে পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক জিসান ১১ জুন নিখোঁজ হয়েছেন জানিয়ে তাঁর চাচাতো ভাই রাসেল আহম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর জেলা পুলিশের একাধিক দল তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

অনুসন্ধানকালে পুলিশ জানতে পারে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর (২৫) সঙ্গে জিসানের পরিচয় হয় এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের ভাষ্য, প্রেমের সম্পর্কের জেরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জিসান তাঁকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেন এবং একপর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই তরুণী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি ১২ জুন বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে বিয়ে এড়াতে ১১ জুন রাতেই তিনি নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান বলে পুলিশের দাবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup