

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়া জেলার গাবতলী উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এ বিষয়ে গত ২৯ এপ্রিল একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এটি সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। সে মোতাবেক সরকারিকরণের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম হিসেবে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। (ক) নিয়োগ ও স্থায়ী-অস্থায়ী সম্পদের হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপকরণ; (খ) প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ; (গ) আর্থিক সংশ্লেষ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কিনা সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ প্রতিবেদন প্রেরণ।
এমতাবস্থায়, উক্ত কার্যক্রম গ্রহণপূর্বক দ্রুত প্রতিবেদন এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে বাগবাড়ীর এই কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন।
এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেল। এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।
মন্তব্য করুন