

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় 'এ' ইউনিটে (বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদ) পাসের হার ৫৫.০৮ শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫.২৫ এবং মোট উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন পরীক্ষার্থী।
'বি' ইউনিটে (কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ) পাসের হার ৫৪.৭৬ শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬.২৫ এবং উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ০৯৮ জন।
'সি' ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) পাসের হার ৬৪.৩৩ শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮ এবং মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৮ জন পরীক্ষার্থী।
শিক্ষার্থীরা তাদের ফলাফল http://cou.admission-aid.com লিংকের মাধ্যমে দেখতে পারবেন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে বিষয়ের পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) প্রদান করতে হবে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি 'এ' ইউনিট এবং ৩১ জানুয়ারি 'বি' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
