

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার (এপ্রিল ২০২৬) চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা-২০২৬ বাবদ ৪টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখে স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪- ১২২ তারিখ: ১৩/০৪/২০২৬খ্রি. অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ ১৪ এপ্রিলের-২০২৬ পর সংশ্লিষ্ট ব্যাংক হতে বৈশাখী ভাতা-২০২৬ অংশ উত্তোলন করতে পারবেন।
জানা গেছে, দেশে বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা ৮২২৯টি। এরমধ্যে দাখিল পর্যায়ের ৫৭৬৭টি, আলিম পর্যায়ের ১২৮৫টি, ফাযিল ও কামিলে যথাক্রমে ৯৯৩ ও ১৮৪। এমপিওভুক্ত মাদরাসার প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন।
মন্তব্য করুন
