রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের আহ্বান ডাকসু ভিপির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ছবি: সংগৃহীত
expand
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পরিদর্শন করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তিনি জগন্নাথ হলে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।

পরিদর্শন শেষে পূজা কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত, সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাই। পাশাপাশি প্রশাসনকে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকবে, যাতে দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন