বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম
ফাইল ছবি
expand

রাজধানী ঢাকার ৯টি এলাকায় পাইপলাইন স্থানান্তর ও ভাল্‌ভ স্থাপনের কাজের জন্য আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময়ে আবাসিক ও বাণিজ্যিক-উভয় শ্রেণির গ্রাহকরাই গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন।

তিতাস জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্‌ভ স্থাপনের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিতরণ লাইন স্থানান্তরের কাজের টাই-ইন করা হবে। এসব কাজের কারণে নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশেও সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank