রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, সেই ছিনতাইকারীদের ভিডিও প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় ঘটনায় রনজিনা পারভীন (৫৫) মারা গেছেন। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রনজিনা জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।‎

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার সময় রাস্তার উল্টো দিক থেকে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয় বলে জানায় তারা।

এদিকে, এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে রাস্তার উল্টো দিক থেকে যেতে দেখা যাচ্ছে। এ সময় চালকের হেলমেট থাকলেও পেছনে বসা ছিনতাইকারী মাথায় হেলমেট ছিল না।

‎ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তারা মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছেন।

জানা যায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন।

যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন