সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে দাঁড়িয়ে মোটর চালানোর চেষ্টা, সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর শনির আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল করিমের (৬২) মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়া ছাপড়া মসজিদের পিছনে ব্যাংক কলোনিতে এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। রেজাউল করিমকে হাসপাতালে নিয়ে আসা ভায়রা ভাই (নিহতের স্ত্রীর বোনের স্বামী) একেএম আব্দুল্লাহি বাকি জানান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে দেড় বছর আগে অবসরে আসেন রেজাউল করিম। ২ ছেলের জনক তিনি। শনির আখড়ায় নিজস্ব তিনতলা ভবনে তিনি থাকতেন। তিনি আরও জানান, রোববারের বৃষ্টিতে তার বাড়ির নিচ তলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর তিনি সেই পানিতে দাঁড়িয়েই মোটরের সুইচ চালু করার চেষ্টা করেন। তখনই সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে পানিতে অচেতন হয়ে পড়ে যান রেজাউল। সেই সময় তার সঙ্গে কেউ না থাকায় কিছুক্ষণ পর তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup