শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে চুরি হওয়া প্রাইভেটকার মিলল রংপুরে, যুবক গ্রেফতার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:১১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীতে চুরি হওয়ার একটি টয়োটা প্রাইভেটকার রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে শুক্রবার রংপুর মেট্রোপলিটন এলাকার কোতয়ালী থানা এলাকা থেকে প্রাইভেটকার উদ্ধারসহ জলিল মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শাহআলী থানাধীন ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচের গ্যারেজ থেকে ভিকটিম মোঃ রুহুল আমিন সবুজের মালিকানাধীন একটি টয়োটা প্রাইভেটকার চুরি হয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার পর শাহ আলী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকা থেকে চোরাই গাড়ি উদ্ধারসহ জলিল মিয়া গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup