

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ে তার নিজ বাসার নিচে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত নুরুল ইসলামকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে, ঘাতকদের ধরতে চলছে অভিযান। নেয়া হবে আইনগত ব্যবস্থাও।
