শুক্রবার
২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১০:১৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে মেট্রোরেলের বিশেষ চলাচল সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।

ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

দিনের শেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে।

ডিএমটিসিএল জানিয়েছে, ছুটির সময় যাত্রীচাপ বিবেচনায় ট্রেনের মধ্যবর্তী সময় ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে রাখা হবে। বিশেষ এই ব্যবস্থাপনায় প্রতিদিন সাতটি ট্রেন সেট পরিচালনার মাধ্যমে প্রায় ১৪০টি ট্রিপ চালানোর পরিকল্পনা রয়েছে। তবে যাত্রীর চাপ বাড়লে বা কমলে ট্রিপ সংখ্যায় পরিবর্তন আনা হতে পারে।

এ ছাড়া ছুটির দিনগুলোতে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সব স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হবে। একই সময় এমআরটি পাস ও র‍্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে।

তবে শুক্রবারের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। সেদিন উত্তরা উত্তর স্টেশনে দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশনে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সব টিকিট কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ করে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন