বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:৪৬ পিএম আপডেট : ২০ মে ২০২৬, ১০:৪৯ পিএম
ট্রেন
expand
ট্রেন

রাজধানীর বনানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (১২) এক পথশিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিনথিয়া আক্তার জানান, বেলা ৩টার দিকে বনানী থানার সৈনিক ক্লাব এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন