বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘টাঙ্গাইল যুব সমিতি ঢাকা’র নেতৃত্বে নজরুল–শাহ আলম

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:০০ পিএম আপডেট : ১৩ মে ২০২৬, ১২:৫৫ পিএম
বাঁ দিক থেকে নজরুল ইসলাম ও শাহ আলম
expand
বাঁ দিক থেকে নজরুল ইসলাম ও শাহ আলম

রাজধানীর নিকুঞ্জ-২ এ অবস্থিত টাঙ্গাইল জেলা সমিতির নিজস্ব ভবনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “টাঙ্গাইল জেলা যুব সমিতি ঢাকা ২০২৬” এর নির্বাচন।

সোমবার (১১ মে) অনুষ্ঠিত হয় এ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে পুরো নির্বাচন প্রাণবন্ত হয়ে ওঠে।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি ছিল নজরুল ইসলাম ও শাহ আলম পরিষদ এবং অপরটি শফি মাহমুদ চৌধুরী ও সাইফুল ইসলাম সবুজ পরিষদ।

এতে সভাপতি পদে নির্বাচিত হন নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে শাহ আলম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন টাঙ্গাইলের কৃতি সন্তান, জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েবের একান্ত সচিব ডি এ শিপন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা টাঙ্গাইল জেলার তরুণ সমাজের উন্নয়ন, ঐক্য ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন