

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসার আক্রান্ত ছিলেন। গত ৪ মার্চ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মহানগর পুলিশ সূত্রে জানা যায়, মো. আসাদুজ্জামান ১৯৯৬ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ পুলিশে নিরস্ত্র উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন। পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি পিপিএম (বার) পদকে ভূষিত হন।
তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন ছোট আজলদি গ্রামের (দারোগা বাড়ি) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল হোসেন।
শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী। ১৯৮৭ সালে নাবান্দী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৯ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মন্তব্য করুন
