শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সপ্তাহের ব্যস্ততা পেরিয়ে ছুটির দিন এলেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ মেলে। বিশেষ করে শুক্রবারে অনেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে বের হন একটু ঘুরে দাঁড়াতে কেউ যান কেনাকাটা করতে, কেউবা পছন্দের কোনো জায়গায় সময় কাটাতে।

কিন্তু সব পরিকল্পনা এক মুহূর্তেই মাটি হয়ে যেতে পারে, যদি গন্তব্যে পৌঁছে দেখা যায় মার্কেট বা দর্শনীয় স্থানটি বন্ধ। তখন স্বাভাবিকভাবেই মনটা খারাপ হয়ে যায়, আর পুরো দিনের আনন্দটাই যেন ম্লান হয়ে পড়ে।

তাই বাইরে বের হওয়ার আগে একটু খোঁজখবর নেওয়া খুবই জরুরি। রাজধানী ঢাকায় অনেক মার্কেট, শপিং মল ও কিছু দর্শনীয় স্থান নির্দিষ্ট দিনে বন্ধ থাকে, যার মধ্যে শুক্রবারও রয়েছে অনেকের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে। ফলে না জেনে বের হলে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থেকেই যায়।

আপনার ছুটির দিনটিকে আরও আনন্দময় ও ঝামেলামুক্ত করতে আগে থেকেই জেনে নিন- শুক্রবার রাজধানীর কোন কোন মার্কেট, শপিং সেন্টার এবং দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকে। সঠিক পরিকল্পনা আপনাকে দেবে স্বস্তি, আর আপনার প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়টুকুকে করে তুলবে আরও উপভোগ্য ও স্মরণীয়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, শ্যামবাজার পাইকারি দোকান, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব মার্কেট বন্ধ

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরীফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর -এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও-বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন