বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই বিচারপতিকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম
হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানের অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল
expand
হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানের অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল

অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দফতর এ তথ্য জানায়। এতে বলা হয়, ৩ এপ্রিল কুমিল্লার একটি অনুষ্ঠানে বিচারপতি আব্দুল মান্নান অসংযত আচরণ করেন এবং এক পর্যায়ে সেখানে উপস্থিতদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।

এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করতে গিয়ে তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত দেখে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং সেখান থেকে নিয়ে যান। সম্প্রতি সুপ্রিম কোর্টের পুনর্গঠিত বেঞ্চ ও কজলিস্টের তালিকায় তার নাম রাখা হয়নি।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন