বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। সাংবাদিক ও ডাকসু নেতাসহ বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ করা হচ্ছে ছাত্রদলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটুক্তির প্রতিবাদে সন্ধ্যার পর শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এক পর্যায়ে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে থানায় গেলে হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের।

এর আগে সন্ধ্যায় অভিযুক্ত ঢাবি শিবির নেতার থানায় উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটুক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন। তবে অভিযুক্ত ঢাবি শিবির নেতা বলছে, সেটি ভুয়া। সেজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন