বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছাত্রদল-শিবির সংঘর্ষ

জুবায়েরকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন শিপন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে ডাকসু নেতা এ বি জুবায়েরের ওপর হামলা হয়। এসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানায় জুবায়েরের ওপর হামলার সময় এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে খবর পেয়ে থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এক পর্যায়ে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। এতে থানার ভেতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও আটকা পড়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup