বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ তিতাসের জরুরি নোটিশ, গ্যাস নিয়ে দিলো দুঃসংবাদ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
তিতাস গ্যাস। ফাইল ছবি।
expand
হঠাৎ তিতাসের জরুরি নোটিশ, গ্যাস নিয়ে দিলো দুঃসংবাদ

পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গ‍্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক জরুরি নোটিশে এ বার্তা দিয়েছে তিতাস।

জরুরি নোটিশে বলা হয়েছে, ঢাকার আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানকল্পে পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ১টা হতে রাত ৯টা পযর্ন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গ‍্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন‍্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup