বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রিফাত রশিদসহ ৩ জনের বিরুদ্ধে অনুদান আত্মসাতের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম
রিফাত রশিদ, হাসিব আল ইসলাম ও মঈনুল ইসলাম। ছবি: সংগৃহীত
expand
রিফাত রশিদ, হাসিব আল ইসলাম ও মঈনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য সরকারি অনুদানের তথ্য গোপন রেখে অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা এ অভিযোগ উত্থাপন করেন।

প্লাটফর্মের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেন সিনথিয়া জাহিন আয়েশা।

সংবাদ সম্মেলনে সিনথিয়া জাহিন আয়েশা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীন নয়; এটি সাধারণ মানুষের একটি উদ্যোগ। তাই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অর্থ ব্যক্তিগতভাবে ব্যয় করার সুযোগ নেই।

এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিরপেক্ষ অডিট পরিচালনা করা হোক এবং যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন