শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মী নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পিএম আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত
expand
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ। এ ঘটনায় আরোও তিনজন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নারুই এলাকায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে

নিহতরা হলেন উপজেলা শ্রীরামপুর ইউপি'র মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬), শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো.রাব্বি (৩২)। আহতরা হলেন, ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারুই ব্রীজের সামনে দুটি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।একটি মটর সাইকেলে দুহজন, আরেকটিতে তিনজন আরোহী ছিটকে পড়েন।পরে তাদেরকে এলাকার লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

জেলা ছাত্রদলের সভাপতি শাহীনূর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নিহত দুজন ছাত্রদলের কর্মী আহত ইয়াছিন আমাদের দলের একনিষ্ঠ কর্মী।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনা উদ্ধার হওয়া দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের ভর্তি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন